বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাহিদ রানার ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক: নাহিদ রানা বোলিংয়ে আসবেন আর সংবাদের শিরোনাম হবেন না, তা যেন অসম্ভব একটি বিষয়। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলতে নামলেন হারারে স্পোর্টস ক্লাব মাঠে এবং এবারও নিলেন ৬ উইকেট। এ নিয়ে ১৪তম ওয়ানডেতে তৃতীয়বারের মত ৬ উইকেট নিলেন তরুণ এই পেসার।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই ফাইফারের খানিকটা গুরুত্ব আছে। আগের যে দুটি ফাইফার তিনি নিয়েছিলেন, ওই দুটিই ছিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবার নাহিদ ফাইফার নিলেন দেশের বাইরে, বিদেশের মাটিতে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের একের পর এক তোপের মুকে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন নাহিদ রানা।

শুরুতে জিম্বাবুয়ে ব্যাটারদের ওপর ঝড় তোলেন তাসকিন আহমেদ। এরপর ব্যাটন নিজের হাতে তুলে নেন নাহিদ। একে একে তুলে নেন সর্বোচ্চ ২৬ রান করা ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধভিরে (০), ক্লাইভ মাদান্দে (২), ব্র্যাড ইভান্সের (৩) উইকেট।

এ রিপোর্ট লেখার সময় স্বাগতিক জিম্বাবুয়ের রান ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১। ২৭ রান নিয়ে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

নাহিদ রানার ৬ উইকেট

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯

কয়রায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

১০

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার

১২

কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

১৩

এটাই আমার শেষ বিশ্বকাপ, স্পেন ম্যাচ যেন শেষ ম্যাচ না হয়: রোনালদো

১৪

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

১৬

ব্রাজিলের হারে একজনের চোখে কান্না, অন্যজনের উল্লাস

১৭

ব্রেনওয়াশ ও উগ্রপন্থা || রেজওয়ানুল আজাদ নিপুন

১৮

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
error: Content is protected !!