বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট: ভালো শুরুর পরও পারলো না মেক্সিকো। স্বাগতিকদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে চাপেই ছিল ইংল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটেই গোল হজমের শঙ্কায় পড়েছিল থ্রি লায়নসরা।

তবে সেই মুহূর্তে দলের ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

রাউল হিমেনেজের দুর্দান্ত ডাইভিং হেড গোলমুখে যাচ্ছিল।

কিন্তু দ্রুত বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বল কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন পিকফোর্ড। তার অসাধারণ এই সেভে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় ইংল্যান্ড।
এরপরই খেলার নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা। স্রোতের বিপরীতে দুর্দান্ত এক প্রতিআক্রমণ থেকে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন বেলিংহাম।

পুরো আক্রমণের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেকলান রাইস বল এগিয়ে নিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে পাস বাড়ান। সাকা সেখান থেকে বক্সে দারুণ একটি ক্রস ভাসান। বলটি হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে গেলেও জুড বেলিংহামের নাগাল এড়ায়নি। ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। এই গোলেই স্তব্ধ হয়ে যায় আজতেকা স্টেডিয়াম।

এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলও করে ইংল্যান্ড। কিক–অফের পরপরই আবারও মেক্সিকোর রক্ষণে ঝাঁপিয়ে পড়ে থ্রি লায়ন্স। দুর্দান্ত লড়াই করে বল দখলে নেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর বল যায় হ্যারি কেইনের কাছে। তিনি বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামের জন্য নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন। ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।

বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করেছে মেক্সিকো। দলের হয়ে ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস। ফলে ২–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ১৯ হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা।

ম্যাচের আগে ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশন নিয়ে আলোচনা কম হয়নি। বিকল্পের অভাব, একের পর এক চোট—তার ওপর এবার লাল কার্ড। যাইহোক, বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড।

১০ জনের দল নিয়ে ৬০ মিনিটে পেনাল্টি গোলে ৩–১ গোলে এগিয়ে পায় ইংল্যান্ড। আর স্পট কিক থেকে নিজের ৬ নম্বর গোলটি করেন হ্যারি কেইন।

এরপর পেনাল্টি পায় মেক্সিকোও। বক্সের ভেতর হ্যারি কেইন মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করায় মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

স্পট কিকে গোল করে মেক্সিকোর হয়ে ব্যবধান ৩–২ করলেন রাউল হিমিনেজ। এরপর সমানে সমান লড়াই হলেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। তাই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় মেক্সিকো ২-৩ ইংল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!