বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

ডেস্ক রিপোর্ট: নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম বন্ধ রেখে নতুন আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না।

নতুন আদেশ অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা।

‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।

‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আর ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরিভাবে নিষ্পত্তি করে আসছিল ইসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

নাহিদ রানার ৬ উইকেট

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯

কয়রায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

১০

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার

১২

কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

১৩

এটাই আমার শেষ বিশ্বকাপ, স্পেন ম্যাচ যেন শেষ ম্যাচ না হয়: রোনালদো

১৪

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

১৬

ব্রাজিলের হারে একজনের চোখে কান্না, অন্যজনের উল্লাস

১৭

ব্রেনওয়াশ ও উগ্রপন্থা || রেজওয়ানুল আজাদ নিপুন

১৮

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
error: Content is protected !!