বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজের ও ছেলেরসহ তিন আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করে নিজের এই চাহিদার কথা জানিয়েছেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, রওশন এরশাদ গতকাল দলের মহাসচিবকে ফোন করেছেন। তিনি তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপার নেতা ডা. কে আর ইসলাম জন্য।

তবে রওশন এরশাদপন্থী নেতা জাপা থেকে অব্যাহতি পাওয়া জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমরা বৈঠকে আছি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানাবো আপনাদের।

তবে, এই বিষয়ে জানতে রওশন এরশাদ ও সাদ এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচন ঘিরে অন্যান্যবারের মতো এবারও নানা নাটকীয়তা দেখা যাচ্ছে জাতীয় পার্টিতে। আবার জাপার অভ্যন্তরীণ সংকটের বিষয়টিও সামনে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০