বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিমানে মোদি!

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিমানে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ‘তেজস’ সফর করলেন মোদি। শনিবার (২৫ নভেম্বর) এ সফরকালে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা মোদির সঙ্গে ছিলেন।

যুদ্ধবিমানের একজন পাইলটের যে ইউনিফর্ম থাকে মোদিকেও সেই ইউনিফর্মে দেখা গেছে। তিনি হালকা জলপাই রঙের ‍স্যুটের সঙ্গে মাথায় ব্যালিস্টিক হেলমেট এবং চোখে ইউভি গগলস পড়ে বিমানে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধবিমান ‘তেজসে’ উড়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মোদি। সেখানে তিনি লিখেছেন, তেজসে সফল যাত্রা করলাম। এই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে। এ যাত্রা আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব করার সুযোগ দিয়েছে।

এনডিটিভি জানায়, তেজস একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এটি। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর রয়েছে ৪০টি ‘তেজস’ যুদ্ধবিমান। দেশটির বিমানবাহিনী ৩৬ হাজার ৪৬৮ কোটি রুপিতে আরও ৮৩টি তেজস কিনবে। এ ছাড়া তেজসের নৌ সংস্করণও রয়েছে।

তেজস মূলত এক ‍সিটের যুদ্ধবিমান হলেও মোদি যে বিমানটিতে ওঠেন সেটি দুই সিটবিশিষ্ট ছিল। অর্থাৎ ফাইটার জেটের দুই আসনবিশিষ্ট নতুন প্রশিক্ষণ সংস্করণে সফর করেন মোদি। এসময় তার সঙ্গে বিমানবাহিনীর এক কর্মকর্তা ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!