বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ আগস্ট ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভে‌ঙে পালা‌নো দুই আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

এরা হ‌লেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী ও নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চা‌লি‌য়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেল পলাতক আসামি মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হ‌য়ে সাতক্ষীরা কারাগারে ছিলেন। আরেক আসামি রফিকুল ইসলামেরও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালান তারা। ৫ আগস্টের পর মোজাম ও রফিকুল শ্যামনগরের নিজ নিজ গ্রামে ফেরেন। সেখানে আত্মগোপনে থেকে তারা কৌশলে জীবনযাপন করছি‌লেন। পুলিশ মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার কর‌তে সক্ষম হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অন্য জেল পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট মামলা করে কারা কর্তৃপক্ষ।

এর মধ্যে ৪৬ বন্দি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও ৪১জন গেল দুই বছর পলাতক ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১০

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১১

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১২

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৩

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৪

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৫

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৬

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৭

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৮

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৯

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

২০
error: Content is protected !!