বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রেলারে রহস্য ছড়ালো ‘মোবারকনামা’

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নতুন সিরিজ ‘মোবারকনামা’ নিয়ে বছর শেষে সবাইকে চমকে দিতে আসছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল। আগামী ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে স্ট্রিমিং হবে।

সম্প্রতি সিরজটির ট্রেলার হইচই বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে আইনজীবী মোশাররফ করিমকে দেখা গেছে।

একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসে। তার চরিত্রটি নিয়ে দর্শক মহলে ইতোমধ্যে শুরু হয়েছে রহস্য। যেই রহস্যের বার্তা ট্রেলারেও ফুটে উঠেছে।

বেশ কয়েক মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় নির্মাতাও।

সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

১০

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১১

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১২

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৪

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

১৫

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৬

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১৭

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

২০
error: Content is protected !!