বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনপ্রতিনিধিদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা ও ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লেগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য অ্যাড. শাহনাজ পারভিন মিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ তানভির হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর সভার প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন মিলন, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কুশখালী ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম, লাবসা ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ভোমরা ইউপি সদস্য বকুল, আগরদাড়ি ইউপি সদস্য সামছুর রহমান, ধুলিহর ইউপি সদস্য খোকন, বল্লী ইউপি সদস্য রবিউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য আব্দুল হাকিম, ফিংড়ী ইউপি সদস্য দীপংকর ঘোষ, ঝাউডাঙ্গা ইউপি সদস্য আলীবক্স, আলীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সবুরা বেগম, ঘোনা ইউপি সদস্য তাসলিমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা-২ আসনে আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দিয়ে সাতক্ষীরার জনগণের মনের আশা পূরণ করেছেন। পূর্বের যে কোনো জাতীয় নির্বাচনের রেকর্ড অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে সর্বোচ্চ ভোট দিয়ে, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সাতক্ষীরা জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম এবং আগামী নির্বাচনে আসাদুজ্জামান বাবু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যৌথভাবে সাতক্ষীরার উন্নয়ন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!