বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মীর মোস্তাক আহমেদ রবির গণসংযোগ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল পাখি প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার ব্যাপক গণসংযোগ করেছেন।

এদিন বিকালে তিনি সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা বাজার, রায়পুর বাজার, ভগবেনী পাড়া, আমতলা বাসাবাটি, ভাটপাড়া ও ঘরচালায় একাধিক পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এদিকে, মীর মোস্তাক আহমেদ রবি ব্রহ্মরাজপুর বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে কর্মী সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে অফিস উদ্বোধন করেন তিনি।

অপরদিকে, পুরাতন সাতক্ষীরার বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মো. জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি।

গণসংযোগকালে মীর মোস্তাক আহমেদ রবির সাথে ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহী, যুব নেতা মীর মহিতুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, ইউপি সদস্য এম.এ হাকিম, ব্রহ্মরাজপুর বাজার সমিতির সভাপতি আব্দুর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি তাইফুল ইসলাম, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাদের, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাইদুর রহমান অপু, বিকাষ চন্দ্র দাস প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!