বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সালমান-অভিষেকের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। ঠিক এরই মধ্যে সালমান খান ও অভিষেকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঐশ্বরিয়ার জীবনে যে যে পুরুষ এসেছিলেন, সকলের সঙ্গেই তার প্রাক্তন প্রেমিক সালমান খানের সম্পর্ক কেমন তা সবারই জানা। যার ফলে অভিষেক বচ্চনও কোনোদিন ছিলেন না সালমান খানের সুনজরে। ফলে তাদের প্রকাশ্যে খুব একটা কাছাকাছি আসতেও দেখা যায়নি। যেখানে তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ কেমন, তা খুব একটা স্পষ্ট ছিল না অনেকের কাছেই।

তবে এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছিলেন সালমান খান। জানিয়েছিলেন, অভিষেক বচ্চনের ওপর তার কোনো দিন কোনো রাগ ছিল না। এবার দেখা গেল সেই চিত্র।

সম্প্রতি এক ইভেন্টে সিনিয়র বচ্চন ও জুনিয়ার বচ্চন দুজনকেই উপস্থিত থাকতে দেখা গেল। সেখানে সালমান খান আসতেই চোখ পড়ল অভিষেকের চোখে। মুহূর্তে অভিষেক গিয়ে সালমান খানকে জড়িয়ে ধরলেন।

এদিকে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখন সরগরম বলিপাড়া। যদিও এ প্রসঙ্গে বচ্চন পরিবারের কোনো মাথা ব্যথাই নেই। কারণ বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পার্টিতে তাদের একসঙ্গেই দেখা যাচ্ছে মাঝে মধ্যে। যেখানে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে একসঙ্গে গাড়িতে উঠতেও দেখা যাচ্ছে, কাছাকাছি এসে কথা বলতেও দেখা যাচ্ছে।

তবে তাতে লাভের লাভ কিছুই নেই। কারণ ঘনিষ্ঠ সূত্রে খবর ছড়িয়ে যে, তারা নাকি তাদের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কেবল মাত্র মেয়ের কথা মাথায় রেখেই। বচ্চন পরিবার বরাবরই পারিবারিক বিষয় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০