বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ডা. রুহুল হকের পক্ষে প্রচারাভিযান

দেবহাটা প্রতিনিধি: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে ব্যাপক প্রচারাভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দেবহাটা উপজেলার কুলিয়া, বহেরা, পুষ্পকাটি, সেকেন্দ্রা, পারুলিয়া, সখিপুর বাজার, পাঁচপোতা মোড় ও টাউনশ্রীপুর বাজারে প্রচারাভিযানের অংশ হিসেবে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও ডা. রুহুল হকের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

প্রচারাভিযানে দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোমিনুর রহমান, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এসএম নাসির উদ্দীন ও কবির হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আফজাল হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!