বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ জানুয়ারি ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের পর এবার দেবের বিপরীতে ইধিকা

ডেস্ক রিপোর্ট: সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ক্যারিয়ার চাঙ্গা হয়েছে ইধিকা পালের। এবার দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী। ‘খাদান’ শিরোনামের এই ছবিতে দেবের বিপরীতে শিগগিরই দেখা যাবে তাকে।

দেবের মতো অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা বলেন, ‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই প্রিয়তমা’র মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’

এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনও বাকি রয়েছে।

‘বাঘা যতীন’-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছিল ইধিকার। নতুন ছবিটি দেবের সঙ্গে এক প্রস্ত মিটিংও সেরেছেন তিনি। দেব পর পর নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এই বিষয় নিয়ে ইধিকা বেশ খুশি। তাঁর কথায়, ‘‘এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। আমিও তো এক সময় নতুন ছিলাম। দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয়, এটা খুবই ভাল পদক্ষেপ।’’

ঢালিউডের ‘কবি’ নামের একটি ছবিতে শরিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা। সেই ছবির শুটিং চলছে। এক সময় সিরিয়ালের মাধ্যমেই টলিউডে পা রেখেছিলেন ইধিকা। তিনি কি সিরিয়ার থেকে আপাতত দূরত্ব বজায় রাখবেন? ইধিকার সহজ উত্তর, ‘‘আজকে যেখানে রয়েছি, সেটা কিন্তু সিরিয়ালের দৌলতে। ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজকে যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন একটু মন দিয়ে সিনেমাতেই কাজ করতে চাই।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০