বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫-৯ জানুয়ারি মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

ডেস্ক রিপোর্ট: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছেন জাপানের পর্যবেক্ষক দল। জাপানি ও বাংলাদেশি মিলিয়ে এ দলে থাকছেন ১৬ জন।

তারা শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত মাঠে থাকবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় জাপানি দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এই মিশনের নেতৃত্বে দেবেন জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো। তিনি একসময় বাংলাদেশেও নিযুক্ত ছিলেন।

প্রতিনিধি দলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।

নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশে ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে। এরই ধারাবাহিকতায় বেশকিছু বিদেশি সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা নিশ্চিত করেছে। এবার বন্ধুপ্রতিম জাপানও নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০