বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের মামলায় সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি স্বপনের জামিন

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আশিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের পরিদর্শক মেহেদি হাসান জানান, ফিরোজ আহমেদ স্বপন কলারোয়া থানার একটি জিআর মামলার আসামি। বুধবার দুপুরে তিনি আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়। ভোটের ঠিক দুই দিন আগে ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের নির্দেশে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহিদ মুরাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে ফিরোজ আহম্মেদ স্বপন আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন।

তার এই বক্তব্যকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন দাবি করে ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটিতে অভিযোগ করেন জাপা প্রার্থী সৈয়দ দিদার বখত ও আ’লীগের স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। পরে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় দায়েরের নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০