বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শপথ নেওয়ার পর যা বললেন ফেরদৌস

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।

এই ধারাবাহিকতায় বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নিয়েছেন ফেরদৌস।
এদিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।

ফেরদৌস আরও বলেন, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে বিশ্বাস করে ঢাকা-১০’র মতো এ রকম একটি আসন দেওয়ার জন্য। সর্বস্তরের জনগণকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে শপথ নিলাম, সংসদের যে পবিত্রতা সেটা আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। আর যে ব্রত নিয়ে এসেছি (মানুষের সেবা ও কল্যাণে কাজ করা), সেটা সততার সঙ্গে শতভাগ পূরণ করার চেষ্টা করব। ঢাকা-১০কে আমি প্রকৃত অর্থেই দশে দশ করে তুলব।

এ সময় ঢাকা-১০’র আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌস আহমেদ।

প্রসঙ্গত, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!