বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তীব্র শীত থাকবে চলমান, আছে বৃষ্টির সম্ভাবনাও

নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ যুক্ত হয়ে শীতকে আরও তীব্রতর করে তুলেছে।

তাপমাত্রার পারদ নেমে এসেছে এক অঙ্কের ঘরে তথা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ কনকনে শীত জেঁকে বসেছে দেশজুড়ে।

দেশজুড়ে এই অবস্থা বিরাজ করতে পারে আগামী আরও কয়েকদিন এবং এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত কয়েকদিন ধরে শীতের প্রকোট বেশি পরিলক্ষিত হয়েছে যথারীতি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটির তথ্যমতে, আগামীকাল সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

রোববার দুপুরে অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বাংলানিউজকে বলেন, আগামী কয়েকদিন ধরে শীতের বর্তমান অবস্থার পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সপ্তাহজুড়ে কনকনে শীত পরিস্থিতিই বিরাজ করবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘন কুয়াশা পড়া অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলবে।

তিনি জানান, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়লেও ১৮/১৯ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কিছু পরে তাপমাত্রা আবারও কমে যাবে।

এ আবহাওয়াবিদ আরও বলেন, আজকে দেশের চারটি জেলা রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। আজ বেলা বাড়ার সাথে সাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১০

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১১

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১২

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৩

গুরুতর আহত রাশমিকা

১৪

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৫

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৬

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৭

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৮

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৯

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০
error: Content is protected !!