বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোক শ্রদ্ধা ভালোবাসায় মুনসুর আহমেদকে স্মরণ

দেবহাটা প্রতিনিধি: তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে স্মরণ করেছেন দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ পারিবারিক কবরস্থানে প্রয়াত জননেতা মুনসুর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন, রাশেদুল ইসলাম, সাজেদুল হক সাজু, মুক্তিযোদ্ধা জামসেদ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পারুলিয়াস্থ কার্যালয়ে মুনসুর আহমেদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করে ইছামতি ইউনাইটেড ফার্ম।

এতে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, মোফাজ্জল হোসেন মোফা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রয়াত জননেতা মুনসুর আহমেদ করোনাক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি রাতে মৃত্যুবরণ করেন। মুনসুর আহমেদ ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে তিনি রিলিফ কমিটির চেয়ারম্যান এবং ১৯৭৩ সাল থেকে পরপর তিন মেয়াদে তিনি পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি পরপর দু’বার সাতক্ষীরা-০৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি হিসেবে টানা প্রায় ৪০ বছর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেন তিনি। এছাড়াও তিনি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০