বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ (৩৭) কে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়েছে।

আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, ও রশিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখকে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় রজু করে আদালতে পাঠানো হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তাঁরা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা,রূপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!