বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। প্রায় দুই যুগ ধরে বিশেষ দিনে এটিএন বাংলায় প্রচারিত হয় ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠানটি। ১৪ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন।

ভালোবাসা দিবসে একটি রিসোর্টে ঘুরতে গেছে স্বামী-স্ত্রী। সেখানে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সারিকা সাবরিন। সঞ্চালনার পাশাপাশি একটি গানের দৃশ্যে মডেল হয়েছেন তাঁরা।

এবারের পাঁচফোড়নে তিনটি গান রয়েছে। ‘তোকেই শুধু চাই’ শিরোনামের গানটি গেয়েছেন আকাশ মাহমুদ ও শ্রাবণী সায়ন্তনী। অন্য গানটি গেয়েছেন শামস সুমন। এতে মডেল হয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা। রয়েছে সপ্তাহে এক দিন বিনা পয়সায় গ্রামের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া মৌলভীবাজারের ডাক্তার সত্যকাম চক্রবর্তীর ওপর একটি মানবিক প্রতিবেদন। শিয়াল নিয়ে থাকবে ভিন্নধর্মী একটি প্রতিবেদন। এমন একটি শিয়ালকে দেখানো হবে, যেটি ঝোপ-জঙ্গলে নয়, বাস করে লোকালয়ে, মানুষের সঙ্গে।

ভালোবাসার ওপর ভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশও থাকবে ভালোবাসার বিশেষ পাঁচফোড়নে। এগুলোতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাসুম বাশার, ম আ সালাম, জিল্লুর রহমান, মিলি বাশার, ইকবাল হোসেন, নূরে কাঞ্চন, নাদিয়া হক, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, সিয়াম নাসির, সিলভিয়া কুইয়া, মোনালিসা দীপা, সাজ্জাদ সাজু, রুমী, সুবর্ণা মজুমদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!