বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় : নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে একজন মানুষের যাত্রার গল্প নিয়ে নির্মিত হচ্ছে পরিচালক আদিত্য দত্তর পরবর্তী সিনেমা ‘ক্র্যাক’। যেখানে অভিনয় করেছেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি।

আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ক্র্যাক’ সিনেমা। কয়েকদিন আগে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। পুরো ট্রেইলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন আর রোমান্সে ভরপুর, যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

এদিকে, সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহি। স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেন তিনি।

এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই খুব দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই। অন্যদিকে, আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’

শরীরে আঘাত পাওয়ার পর শিশুর মতো কেঁদেছিলেন নোরা ফাতেহি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে চিৎকার করি, এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কিনা। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

‘ক্র্যাক’ সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

১০

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১১

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১২

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৪

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

১৫

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৬

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১৭

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

২০
error: Content is protected !!