বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শপথ নিলেন লায়লা পারভীন সেজুতিসহ সংরক্ষিত আসনের ৫০ এমপি

ডেস্ক রিপোর্ট: শপথ গ্রহণ করেছেন লায়লা পারভীন সেজুতিসহ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়া সংসদে উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নুর ই আলম চৌধুরী , হুইপ আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জন সংসদ সদস্যকে স্পিকার শপথ বাক্য পাঠ করান। এর পর জাতীয় পার্টির ২ জন শপথ নেন। শপথের পরে সংরক্ষিত সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম। নবনির্বাচিত নারী এমপিরা আজ বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

১১

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

১২

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

১৩

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৪

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

১৫

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

১৬

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১৭

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১৮

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৯

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

২০
error: Content is protected !!