বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখ-সুহানার প্রচারে কয়েক ঘণ্টায় বিক্রি শেষ আরিয়ানের কালেকশন

বিনোদন ডেস্ক: আরিয়ান খানের পোশাকের নতুন ব্র্যান্ড ‘ডিয়াভোল এক্স’ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ খান। বাবা ও মেয়ে সুহানা খান এখন চুটিয়ে প্রচার করছেন এই পোশাকের। নতুন কালেকশন লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এর আগেই বিক্রি হয়ে গেছে সব।

ডার্ক থিমযুক্ত স্ট্রিটওয়্যার কালেকশনের জন্য পরিচিত এই প্রোডাক্টগুলো আপাতদৃষ্টিতে বেসিক মনে হলেও এর দাম সাধারণের থেকে অনেক বেশি। ‘নকটারনাল’ এবং ‘ডাকটেপড’র মতো কিছু টিশার্টের দাম ১৫ হাজার টাকা, ‘কিলিং স্মোকস’ সোয়েটশার্টের দাম ৪১ হাজার টাকা।

সম্প্রতি সুহানা খানকে দেখা যায় সিগনেচার এক্স নামে একটি ডেনিম জ্যাকেটে, যার দাম বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩১ হাজার টাকা। শুধু দাম এবং সীমিত পরিমাণের জন্যই এই পণ্যের ও ব্র্যান্ডের চাহিদা ও বিশেষত্ব বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও গোটা কালেকশন একদিনেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। এই চাহিদা প্রমাণ করে যে সবাই এই ব্র্যান্ডের কালেকশন পছন্দ করেছে।

আরিয়ান খানের কালেকশন রেকর্ড সময়েই বিক্রি হয়ে যায়, তাই এই লঞ্চের ক্ষেত্রেও এই ঘটনাই ঘটেছিল, তাই এতে অবাক হওয়ার কিছু নেই। ২০২৩ সালের এপ্রিলে যখন ব্র্যান্ডটি অনেক হাইপ নিয়ে তার প্রথম কালেকশন শুরু করে, তখন শাহরুখ খানের দেওয়া বিজ্ঞাপনে, সেই ২ লাখ টাকা মূল্যের ৩০ টি এক্স জ্যাকেট নিমিষেই বিক্রি হয়ে যায়।

প্রসঙ্গত, আইপিএলের ম্যাচ থেকে সিনেমার প্রচার, সর্বত্রই আরিয়ানের নতুন ব্র্যান্ডের জামা পরে হাজির হন। এমনকি সুহানাকেও দেখা যায় আরিয়ানের ব্র্যান্ডেই। সম্প্রতি আরিয়ান, শাহরুখ ও সুহানা ফটোশ্যুট করেন এই ব্র্যান্ডের জন্য। তারপরেই প্রকাশ্যে আসে এই ব্র্যান্ডের নতুন কালেকশন। কিন্তু এরপরেই দেখা যায়, সুহানার পরনে জ্যাকেট। সেই জ্যাকেট ইতোমধ্যেই সব বিক্রি হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০