বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দু’দিনে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির ১২৮ সদস্য

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোববার (৫ মে) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অস্ত্রসহ তারা বাংলাদেশে প্রবেশ করেন।
তাদের নিরস্ত্রীকরণ করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার আরও ৪০ জন সদস্য একইভাবে বাংলাদেশে ঢুকে পড়েন। দুই দিনে এ সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বিজিপি সদস্যদের আশ্রয় গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও সীমান্তের সূত্রে জানা গেছে, রাখাইনের মংডু শহরের অদূরে বিজিপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরকান আর্মি। সেখানে সংঘাতের জেরে রোববার সকালে টেকনাফের নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ৮৮ জন বিজিপির সদস্য সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া ও নাজিরপাড়া পয়েন্ট দিয়ে কাঠের বোটে করে বাংলাদেশের জলসীমায় ঢুকলে কোস্ট গার্ডের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের নিরস্ত্রীকরণ করে বিকেলে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে তাদের রাখা হয়েছে। এর আগে গত শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিপির ৪০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।

এ ছাড়া ইতোমধ্যে কয়েক দফায় পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

স্কুলে ভর্তি পরীক্ষা হলেও কলেজে জিপিএতেই

আর্জেন্টিনা জিততেই পূর্ণিমার স্ট্যাটাস, ভক্তদের মন্তব্যের বন্যা

ক্যামেরন থেকে স্টারমার: কেন ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায় ?

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র নবযাত্রা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স

১০

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

১১

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

১২

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৩

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

১৪

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

১৫

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

১৬

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

১৮

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৯

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!