বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা লোকে-লোকারণ্য

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে। নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্র চলছে প্রার্থীদের মিটিং-মিছিল-সমাবেশ। নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।

বুধবার (৮ মে) উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দোয়াতকলম প্রতীকের নির্বাচনী জনসভা। এতে সাধারণ মানুষের উপস্থিতিতে বাঁধভাঙা জোয়ার তৈরি হয়। জনসভায় দলমত নির্বিশেষে ধানদিয়া ইউনিয়নের আ.লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এসময় স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম, তালা উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, অ্যাড. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান, মো. রফিকুল মল্লিক, পল্লী চিকিৎসক মো. আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বাবলুর রহমান, অধ্যাপক তরুণ কুমার দাশ, বিএনপি নেতা সরদার মুজিবুর রহমান, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, প্রভাষক রোকনুজ্জামান প্রমুখ।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি স্থায়ীভাবে কপোতাক্ষ নদসহ তালা উপজেলার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলবো। শহরের সকল সুযোগ সুবিধা উপজেলার প্রতিটি ইউনিয়ন, প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে কাজ করবো। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সমন্বয়ে তালার সার্বিক অগ্রযাত্রা বেগবান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!