বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফার পোলিং এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের ২য় দফায় ভোট গ্রহণের দিন এ ঘটনা ঘ‌টে।

অভিযোগ উঠেছে, সকা‌লে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রে ঘেরাও করে রাখে। এসময় হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আলফার এজেন্টরা ভোটকেন্দ্রে ঢুকতে চাইলে তা‌দের বাঁধা দেওয়া হয়। আর এতে নেতৃত্ব দেন স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান।

এব্যাপারে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ভোট কেন্দ্রের বাইরে কী ঘটেছে সেটা সমন্ধে তি‌নি অবগত নন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমার কাছে হেলিকপ্টার প্রার্থীর কোনো এজেন্ট ফরম জমা দেয়নি। এজন্য বুথগুলোতে ওই প্রতীকের প্রার্থীর এজেন্ট নেই। তবে বিষয়টি সমন্ধে প্রার্থী অভিযোগ দেয়ার পরে এজেন্টদের আসতে বলা হয়েছে।

এ ব্যাপারে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আল ফেরদাউস আলফা বলেন, ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টি করতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা এঘটনা ঘটিয়েছে। শুধু দেবীশহর না আরও অনেক জায়গাতে ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মুজিবর রহমা‌নের কর্মী সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!