বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন চঞ্চল চৌধুরী

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘সুসময়’ যেন তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী-এমনটাই মনে করছেন তার অনুরাগীরা। তিনি যে কাজেই হাত দিচ্ছেন সেটিই পরছে জয়মাল্য। নাটক, সিনেমা, টেলিসিনেমা, বিজ্ঞাপন, ওয়েবফিল্ম সবই যেন তার দখলে।

এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা ‘তুফান’ সিনেমায় চঞ্চলকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। এটিও তুমুল প্রিয়তা পাবে- তা কয়েকদিন আগে প্রকাশিত টিজারের সাড়া দেখে বোঝা গেছে।

এরই মধ্যে ‘তুফান’ সিনেমার প্রকাশিত টিজারে ভক্ত-অনুরাগীরা চঞ্চলের ঝলক দেখে ‍মুগ্ধ। এবার আরও একটি সুখর দিয়েছেন ‘অভিনয়ের শুদ্ধতম অভিনেতা’ খ্যাত চঞ্চল চৌধুরী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়েছেন। আজ (৩ জুন) বিকেল ৩টার দিকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন তার অভিনীত সিনেমা ‘পদাতিক’ সিনেমাটি নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করেছে।

চঞ্চল চৌধুরী তার স্ট্যাটাসে লেখেন, “সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ত্রিনপ্লে পুরস্কার জিতেছে। অভিনন্দন ‘পদাতিক’ টিমের সবাইকে”।

এ পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে জাগো নিউজকে চঞ্চল চৌধুরী বলেন, “দর্শকের ভালো হোক অথবা কোনো পুরস্কার হোক সবটাই আনন্দের। আমার অভিনীত ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করায় আমি ভীষণ আনন্দিত।”

চঞ্চল তার ফেসবুকে এ সুখবরটি দেওয়ার পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও অভিনন্দনে ভাসছেন। পাশাপাশি তার সহকর্মী ও নির্মাতারাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান প্রমুখ।

চঞ্চল চৌধুরীর এমন সুখবর জেনে তার বন্ধু জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি একটি স্ট্যাটাসে লিখেছেন, নিউইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্ক্রিনপ্লে পুরস্কার জিতেছে, মৃণাল সেনের বায়োপিক- ‘পদাতিক’! পুরস্কারপ্রাপ্ত সিনেমাটির মূল চরিত্রের অভিনেতা চঞ্চল আর আমি এখন প্রত্যন্ত গ্রামে, যেখানে হেঁটে প্রায় দেড় কিলোমিটার যেতে হয়, সেই গ্রামে, পুবাইলে, দাওয়ায় বসে শুটিং করছি! যারা ইচ্ছে হলেই শিল্পীদের গালাগালি করেন, তাদের বলছি, এমন সব অর্জনের জন্য এক জনম পরিশ্রম করতে হয়। অভিনন্দন বন্ধু, আমরা বার বার গর্বিত হই, আমাদের একজন ‘তুই’ আছিস। পদাতিকের প্রথম সম্মাননার জন্য ‘পদাতিক’ টিমকে অভিনন্দন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!