বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটাবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করবো: আল ফেরদাউস আলফা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা বলেছেন, আমি উচ্চ শিক্ষিত বা প্রভাবশালী কোনো বংশীয় ঘরের সন্তান নই, তবুও দেবহাটা উপজেলাবাসী আমাকে ভালোবেসে যে সম্মান ও মর্যাদার চেয়ারে বসিয়েছেন সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের দেয়া এ সম্মান ও মর্যাদার ঋণ কখনও শোধ করতে পারবো না। আমি আমৃত্যু দেবহাটা উপজেলার উন্নয়ন ও উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যাবো। দুর্নীতিমুক্ত ও মডেল দেবহাটা উপজেলা বিনির্মাণে আমি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৩টায় প্রথম কর্মদিবসে দেবহাটা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, সদস্য সুজন কুমার ঘোষ, রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংবাদিক অধ্যাপক ইয়াছিন আলী, রেজাউল করিম বাপ্পা, রিয়াজুল ইসলাম আলম, রুহুল আমিন মোড়ল, শহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০