বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৪, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর-কালিগঞ্জ সড়কের জাহাজঘাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এবাদুল হোসেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে।

এছাড়া আহত নাজমুল গাজী (২২) একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়াল পাড়া গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এবাদুল হোসেন ও তার বন্ধু নাজমুল গাজী মোটরসাইকেলে শ্যামনগর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হোসেনের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাজমুল গাজীকে আহত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!