বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ঘেরের বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের বাসা থেকে আবুল হাসা‌ন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবুল হাসা‌ন (৩৫) ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্য রাতে আবুল হাসান ৯নং সোরার খালপাড় এলাকায় তার নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। শনিবার সকাল ঘেরের বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

এ বিষয়ে তার বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান রাত ১২টার দিকে নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে আমি ও আমার চাচা ঘেরে আটন ঝাড়তে যায়। এক পর্যায়ে পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর আমাদের জানায়। আমরা দ্রুত ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন লাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে।

হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওর (হাসানের) একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১২

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৭

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৯

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

২০
error: Content is protected !!