বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৭৫) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। সাম্প্রতিক সময়ে বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন স্বজনরা।

এদিকে, মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা ও এসআই গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০