বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনায় ১০ মামলার আসামি যুবলীগ নেতা আলামিন শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জুলাই) রাত ১০টায় মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আলামিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে আলামিনে ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। নিহত আলামিনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইউপি চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!