বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশের সিনেমায় পাঁচ নায়িকা

বিনোদন ডেস্ক: কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, শ্রুতি হাসান ও হুমা কোরেশী। ভারতীয় সিনেমার জনপ্রিয় পাঁচ অভিনেত্রী। তাদের একসঙ্গে দেখা যাবে এক সিনেমায়। সেই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন কেজিএফ’খ্যাত যশ। ছবির নাম ‘টক্সিক’।

বিশাল বাজেটের টক্সিক সিনেমায় যশের অভিনয়ের খবর অবশ্য নতুন কিছু নয়। দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক’কে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে তার অনুরাগীমহলে। সবাই এ ছবির খুঁটিনাটি জানতে আগ্রহী।

পিঙ্কভিলা জানাচ্ছে, যশের টক্সিকে দেখা মিলবে ভারতের জনপ্রিয় পাঁচ নায়িকা কিয়ারা, তারা সুতারিয়া, নয়নতারা, হুমা কোরেশী ও শ্রুতি হাসানের। ছবিতে পাঁচজন নায়িকার সঙ্গে প্রিয় অভিনেতার মারকাটারি অ্যাকশনে ভরপুর অভিনয় দেখার সুযোগটা যশভক্তদের জন্য দারুণ এক উপহার বটে।

গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে এবার যশের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। বাকি অভিনেত্রীরা হাজির হবেন গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ চরিত্রে, এমনটাই জানা গেল।

কথা ছিল সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১০ এপ্রিল। তবে একইদিনে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ৩’ মুক্তির জন্য বুকিং দেয়ায় ‘টক্সিক’ সরে যাচ্ছে। এ ছবিটি মুক্তির নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। শিগগিরই সেই ঘোষণা আসবে বলে জানিয়েছে পিঙ্কভিলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!