বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সাবেক এমপি গাজী নজরুলের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময়

বিলাল হোসেন: সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

শনিবার (১০ আগস্ট) সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার নেতৃবৃন্দ চলমান পরিস্থিতির আলোকে মতবিনিময় করেন।

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ আমাদের সকলের। শ্যামনগরের বিভিন্ন স্থানে ব্যানার টানানো, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতিসাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্তকরণ, ঘের বা জমি দখল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি রক্ষায় মনিটরিং কমিটি গঠন করে সকলের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের হেফাজতে রাখতে তিনি সকলের সুচিন্তিত মতামত প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, যুগ্ম আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ চন্দ্র চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক পরিমল মন্ডল, সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাড.কৃষ্ণপদ মন্ডল, সনজিৎ দাস, রনজিৎ দেবনাথ, শংকর তরফদার, অরুন মুখার্জী, সমীরন দে, নিহার রঞ্জন সরকার, শংকর সরকার, ধনঞ্জয় বৈদ্য, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, কার্ত্তিক দত্ত, তপন কুমার মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705