বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্পেনের মারিয়া ব্রান্যাস মোরেরা মঙ্গলবার (২০ আগস্ট) ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফরাসি সন্ন্যাসী লুসিল র‌্যান্ডনের ১১৮ বছর বয়সে মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে ব্রান্যাসকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তার পরিবার এক্সে তার অ্যাকাউন্টে লিখেছে, ‘মারিয়া ব্রান্যাস আমাদের ছেড়ে গেছেন। তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে ও যন্ত্রণা ছাড়াই মারা গেছেন। আমরা সব সময় তার উপদেশ ও সদয় স্বভাবের কথা মনে রাখব। ’

ব্রান্যাস শেষ দুই দশক ক্যাটালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ওলট শহরে অবস্থিত সান্তা মারিয়া দেল তুরা নার্সিং হোমে কাটিয়েছিলেন।

সোমবার এক পোস্টে জানিয়েছিলেন, তিনি ‘দুর্বল’ অনুভব করছেন। তিনি তার পরিবার পরিচালিত অ্যাকাউন্টে আরও লিখেছিলেন, ‘সময় ঘনিয়ে আসছে। কেঁদো না, আমি কান্না পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য কষ্ট পেয়ো না।

আমি যেখানেই যাই, আমি সুখী থাকব। ’
ব্রান্যাসের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হলেন জাপানের টোমিকো ইতোওকা। যুক্তরাষ্ট্রের জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, তিনি ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তার বয়স ১১৬ বছর।

ব্রান্যাস ১৯১৮ সালের ফ্লু মহামারি, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছেন।

২০২০ সালে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কয়েক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সম্পূর্ণভাবে সেরে ওঠেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705