বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক এম কে জামান। শোনা গিয়েছিল, আগামী অক্টোবরে শুটিং শুরু হবে।
তবে সিনেমাটির নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

গণমাধ্যমকে তিনি জানান, জিয়া পরিবারের কেউ এটা জানেন না, কাউকে না জানিয়ে এমন সিনেমা করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গেল ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। জানা যায়, এটি পরিচালনা করবেন এম কে জামান।

তিনি বলেছিলেন, প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেন। সে অনুযায়ী কাজ এগোচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে।

কিন্তু এরপরই এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফেসবুক পেজ থেকে জানানো হয় যে, সিনেমাটির বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি।

সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০