বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক এমপি রবি ও এসপি মোস্তাফিজসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি, তৎকালীন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার তৎকালীন ওসি মুস্তাফিজুর রহমান ও গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মহিদুল ইসলামসহ ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলার আবেদন করলে বিচারক নয়ন বড়াল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, এসআই হাসানুর রহমান, পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন, ব্রহ্মরাজপুরের মনিরুজ্জামান তুহিন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে মোক্তার হোসেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছালাম সানা, দহাকুলা গ্রামের তাইজুলের ছেলে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ওরফে মোশা ও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারি বিকালে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে জাকির হোসেনকে মাটিয়াডাঙ্গা বাজার থেকে তুলে এনে ২ দিন পর দামারপোতা গ্রামের ওয়াপদার রাস্তায় নিয়ে গুলি করে হত্যার পর ক্রসফায়ারের নাটক সাজানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০