বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির কর্মী সভা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে শ্যামনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ।

বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুস সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রায়হানুল ইসলাম ও ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সচিব ফিরোজ হোসেন বাবলু।

সভায় বক্তারা বলেন, বেগম জিয়া ক্ষমতায় না থাকলেও দেশ থেকে পালিয়ে যাননি। অথচ মানুষের প্রতি এতো পরিমাণ নির্যাতন চালিয়েছেন যে আওয়ামী লীগ নেত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা করা যাবে না। সাধারণ মানুষের কাছে দলের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষ বিএনপি সরকারের উন্নয়নের কথা মনে রেখেছে, আশাকরি আগামী নির্বাচনে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।

বক্তারা আরো বলেন, মানুষ শেখ হাসিনা মার্কা রাতের ভোট দেখতে চান না। এবার ভোট হবে নিরপেক্ষ, মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা মো. নূর ইসলাম, ফারুক হোসেন, আশরাফ হোসেন, মহসিন গাজী প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০