বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে খাবারের প্রলোভন দে‌খি‌য়ে ১ম শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অ‌ভি‌যোগ, প্রতিবেশী বিমল মন্ডল (৫৮) খাবারের প্রলোভন দে‌খি‌য়ে ছয় বছর বয়সী ঐ শিশুকে ধর্ষণ করে‌ছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পানখালী গ্রামে ঘটনাটি ঘটলেও বিষয়টি রবিবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে। খবর পেয়ে রবিবার রাতে পুলিশ বিমল মন্ডল‌কে আটকে অভিযান চালি‌য়েও তা‌কে ধর‌তে ব্যর্থ হয়। ঘটনার শিকার শিশুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিমল মন্ডল উপজেলার পানখালী গ্রামের মৃত শ্রীপদ মন্ডলের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, শনিবার বিকালে তার শিশুকন্যা খেলার জন্য বাড়ির সামনের রাস্তায় চলে যায়। এসময় প্রতিবেশী বিমল মন্ডল খাবারের প্রলোভন দে‌খি‌য়ে তা‌কে পাশের চিংড়িঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। রাতে অসুস্থ হয়ে পড়ার পর রবিবার সকালে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে সে ঘটনা খুলে বলে।

অভিযুক্ত বিমলের সাথে যোগাযোগ করা না গেলেও তার ছেলে রানা মহালদার বলেন, পুলিশ বাসায় আসার পর বিষয়টি তারা জানতে পারেন। তবে বাবা পালিয়ে যাওয়ায় তারা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, ঘটনার একদিন পরে ভুক্তভোগী শিশুকে হাসাপাতালে নেয়ায় সোয়াবের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে রক্তক্ষরণসহ অন্যান্য আলামতে ধর্ষণের প্রমাণ মিলেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুর পিতা বিমলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাকে আটকে রাত থেকে পুলিশ মাঠে নেমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!