বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার এক সিনেমায় পাঁচ নায়িকা!

বিনোদন ডেস্ক: এবার এক সিনেমায় পাঁচ নায়িকা! জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা

বলিউডের কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’র নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব।
দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এরপর ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে ‘হাউসফুল ফোর’।

বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ভরপুর এই চার কিস্তির সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর।

মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা। যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। ইতোপূর্বেই জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। এবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ইতোমধ্যেই সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন- জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা।

রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে লন্ডনে ৪৫ দিনের শুটিং শুরু হচ্ছে সিনেমাটির। লন্ডনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর পুরো টিম মিলবে প্রমোদতরীতে। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।

জানা গেছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেট ৩০০ কোটি রুপি। এর পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০