বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, কালিগঞ্জ শাখা আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় বৈরী আবহাওয়ার মধ্যেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষ র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালিগঞ্জ উপজেলা জশনে জুলুসে কমিটির সভাপতি, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান ও হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং মাওলানা প্রফেসর মাওলানা আয়ুব আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন, থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা মনিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা পরিষদের সাবেক সদস্য ফিরোজ কবির কাজল, মাওলানা আইয়ুব আলী, মাওলানা রমিজ উদ্দিন, মৌলভী মাহমুদ হাসান, মাওলানা কাদের ইসলাম আশিকী, শিক্ষক মাওলানা আব্দুল রহমান, মাওলানা ফারুখ হোসাইন, উপজেলা ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মাওলানা জয়নুল আবেদীন, গুনাকরকাটির আওলাদ ডাঃ হাবিবুল্লাহ প্রমুখ।

সর্বশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুনাকর কাটির দরবাহ শরীফের খাদেম মাওলানা আব্দুস সাত্তার আজিজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০