বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতক্ষ নদে নোঙ্গর খুঁজতে গিয়ে ডুবুরি নিখোঁজ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহারিত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে মিজানুর রহমান সরদার (২২) নামের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এর আগে সোমবার গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পর থেকে তিনি সার্বিক খোঁজখবর নিচ্ছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, মিজান সরদারের সন্ধান এখনো মেলেনি। আজকের মতো উদ্ধার অভিযান শেষ।

নিখোঁজ মিজানের পিতা দুলাল সরদার বলেন, মিজানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনো তার সন্ধান মেলেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!