বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়নগর-গোবিন্দপুর সংযোগ সড়কে এঘটনা ঘটে।

আল-আমিন হোসেন ও আমিনুর রহমান নামের ঐ দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-আমিন কাশিমাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং আমিনুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গোবিন্দপুর গ্রামে যেয়ে স্মার্ট কার্ড নেয়ার সময় দুইপক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হলেও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্যামনগর সদরে যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয়।

এসময় কাশিমাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুল্লাহ ছাড়াও ইউনিয়ন যুবলীগের নেতা হাবিবুল্লাহসহ ১২/১৪ ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঐ দুইজনকে রক্তাক্ত করে। এসময় তাদের উদ্ধারে এগিয়ে গেলে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স.ম আক্তার ফারুকও হামলার শিকার হন।

এবিষয়ে জানতে চাইলে মুহিবুল্লাহ জানান, আগের দিন তাদের সাথে দুর্ব্যবহার করায় কয়েকজন তাদেরকে মারধর করেছেন। তবে ধারালো অস্ত্রের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, এমন বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!