বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ২ দালালসহ আটক ৫

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশের সময় দুইজন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভােররাতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের হিজলদী বিওপির একটি বিশেষ দল সীমান্তের সুলতানপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামছুল মোল্লা কন্যা মৌসুমী (৩৪) এবং ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখ’র ছেলে মোঃ মামুন (৩৩) কে আটক করে।

অপরদিকে, সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় লক্ষীদাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ শামছুজ্জামান (৩৯)কে আটক করা হয়।

এসময় তাকে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালকে আটক করা হয়। এরা হলেন, পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৮) ও লক্ষীদাড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে মোঃ বিলাল হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

২

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

৪

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

৬

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

৭

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

৮

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

৯

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১০

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

১১

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

১২

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

১৩

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

১৪

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৫

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

১৬

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১৭

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১৮

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১৯

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

২০
error: Content is protected !!