বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজিজ হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদী আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

পলাতক আসামিরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তিনি। এঘটনায় নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদী আজমুন নাহার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।

আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেজ ছেলে ছিলেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

শনিবার (৫ অক্টোবর) শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আজমুন নাহার বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের রাস্তায় ফেলে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এঘটনায় সেদিন রাতে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা (যার নং ২৩) করলে পুলিশ গত ২ অক্টোবর প্রধান আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে পিতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইলে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আজমুন নাহার অভিযোগ করেন, পিতার হত্যাকাণ্ডের পর একমাত্র মেয়ে ও বিধবা মাকে নিয়ে তিনি পিতার বাড়িতে বসবাস করছেন। তবে ০১৭১৫৭৪৩০৮০ নম্বরের মোবাইল থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে অপহরণ করে গুমসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মা ও মেয়েসহ নিজের জীবন নিয়ে শংকিত বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন, আসামিরা এলাকার প্রভাবশালী। বিপরীতে তারা মাত্র তিনজন নারী বসবাস করেন ঐ বাড়িতে। মামলা প্রত্যাহার না করলে জামিন নিয়ে এলাকা ফিরে তাদের যৌথ মালিকানাধীন জমি থেকে বিতাড়িত করার পাশাপাশি হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে । এদিকে আসামিরা পলাতক থাকা সত্ত্বেও বাড়ির নারী সদস্যদের দিয়ে তাদের বসতবাড়ি দখলেরও চেষ্টা চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাদীর মেয়ে সাদিয়া শাহরীণ শেফা।

অভিযোগের বিষয়ে আব্দুল হাকিমের সাথে যোগযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে হুমকির কাজে ব্যবহৃত নম্বরের মালিক নিজেকে জিয়াউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান, দুই দিন আগে তার মোবাইল থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হুমকির অভিযোগ জানিয়ে মামলার বাদী একটি সাধারণ ডায়েরি (যার নং ২০৯/০৫-১০-২৪) করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!