বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম

ডেস্ক রিপোর্ট: বাজারে ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করেছে একটি প্রতিষ্ঠান।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস নিতে দেখা গেছে।

জানা গেছে, ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান। এসব ডিম রফতানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার।

এছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে জানান, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!