বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপির মিছিল

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মিছিল বের হয়। মিছিলটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পাশাপাশি কাশিমাড়ি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপর নৃশংস হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

পথসভায় শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, অ্যাড. আশেক এলাহী মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পথসভায় বক্তারা শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাউৎসব উদযাপনে নেতাকর্মীদের প্রতি সনাতন ধর্মালম্বী ভাইবোনদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। পাশাপাশি কাশিমাড়ী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলদের নেতৃবৃন্দের উপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ ও আয়নাঘর সৃষ্টিকারী শেখ হাসিনার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!