বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

সুলতান শাহাজান/বিলাল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এটি চুরির ঘটনা ঘটে।

এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত এক সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ করা হয়েছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।

সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি তার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তিনি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যান। পরে সেখান থেকে ১-২ মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে মন্দিরের সবাইকে বিষয়টি জানান তিনি।

এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!