বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মুকুট চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টায় মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবি পুলিশকে।

আটককৃতরা হলেন, মন্দিরের পুরোহিতের সহকারী অপুর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী সরকার (৪২) ও পারুল বিশ্বাস (৪১)।

মামলার এজাহারে বাদী জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় উল্লেখ করেন, যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রূপার উপর সোনার জলের রঙ করা একটি মুকুট পরিয়ে দেন। প্রায় ৩০ ভরি ওজনের উক্ত মুকুটের মূল্য প্রায় এক লাখ টাকা।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন এক অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতা কর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যায়। পরক্ষণে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে গ্রেপ্তার করেছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে সনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!