বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর সীমান্তের আতংক সাইফুল্লাহ গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ (৪৬) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপ-পরির্দশক আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলার নুরনগর পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের শুকোর আলী সরদারের ছেলে।

সাইফুল্লাহ ২০১৬ সালে উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাষক সফিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেমের সহায়তায় তার নেতৃত্বে গড়ে উঠেছে সাইফুল্লাহ-কাশেম বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকায় জমি ও চিংড়িঘের দখল ও লুটতরাজসহ নানা অপকর্মে সাইফুল্লাহ জড়িত। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাাদক গোলাম মোস্তফা বাংলার ভাগ্নে হওয়ার সুযোগ নিয়ে উঠতি বয়সীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তোলেন তিনি।

সম্প্রতি উপজেলার সৈয়দালীপুর মৌজার প্রায় ৯০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের মালিকের কাছে চাঁদা দাবি করেন তিনি। এঘটনায় এলাকাবাসী ও চিংড়িঘের মালিকরা সাইফুল্লাহ ও তার বাহিনীর হাত থেকে রক্ষার্থে এলাকায় মানববন্ধন করে। এমনকি তার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সম্প্রতি সেনাবাহিনীর কাছেও লিখিত আবেদন করে আলমগীর হোসেন নামে আরও এক জমির মালিক।

স্থানীয়রা জানান, শুরুতে আবুল কাশেম এলাকার মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার সূত্র ধরে সাইফুল্লাহ লোকজন নিয়ে সেই জমি দখলের চেষ্টা চালায়। এভাবে তারা গোটা নুরনগর ও রমজাননগরসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

স্থানীয়রা আরও জানায়, সাইফুল্লাহ মাঠ দখরের কাজ আর আবুল কাশেম প্রশাসন ও আদালত পাড়ায় দৌড়ঝাঁপ করে। একইভাবে পুলিশের এক কর্মকর্তাকে ‘ঘুষ’ দেয়ার কথা বলে প্রায় দুই বছর পূর্বে আবুল কাশেম রামজীবনপুরের এক ব্যক্তির থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে কথিত মানবাধিকার সংগঠনের নেতার সহায়তায় সেই টাকা আবুল কাশেম ও তার বাহিনীর অপরাপর সদস্যরা ‘হজম’ করে দেন।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০