বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাকৃতিক বনে আগ্রাসী গাছ লাগানো যাবে না: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট: প্রাকৃতিক বনে কোনভাবেই আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপনারা যারা বন বিভাগে কাজ করেন, যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, আমাদের সকলকে কাজের গতি বাড়াতে হবে। আমাকে এখানে দায়িত্ব দেয়ায় আপনাদের উপর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা কিছু সেকেলে আইন, বিধিমালা ও মানসিকতা নিয়ে কাজ করছি। আমরা মনে করি আমাদের কাজটাই সেরা, সেটাই যদি সেরা হত, তাহলে আমাদের মূল্যায়ন মানুষের কাছে ভিন্ন হত। তাই আমরা প্রথমে ১৯২৭ সালের যে বন আইন আছে, সেটাকে যুগোপযোগী করেছি। ১৯২৭ সালের বন আইন দিয়ে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যুগে এসে বাস্তবতা মোকাবিলা সম্ভব নয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন, বন বিভাগকে বনের পরিমাণ বাড়াতে হবে। যে বনে যে প্রজাতির গাছ, সে প্রজাতি দিয়েই বন বাড়াতে হবে। প্রাকৃতিক বনে কোনভাবেই আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগানো যাবে না। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে ডলফিন নিয়ে যে গবেষণা হল, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কোনো জায়গাতেই বেইজড লাইন নেই, আজকে যে ফলাফল দেখা যাচ্ছে, পাঁচ বছর পর আবার যখন কোন গবেষণা হবে তখন বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়। গবেষণায় সংখ্যার থেকে গুরুত্বপূর্ণ জানা যে কোন কোন কারণে আমাদের শুশুক হারিয়ে যাচ্ছে। আমরা জানি পানি পরিস্কার না থাকলে, সেই পানিতে শুশুক থাকে না।

গবেষণার ফলাফল উল্লেখ করে তিনি বলেন, ১ হাজার ৯০০ কিলোমিটার এলাকায় এ গবেষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে, ৬৩৬টি গ্রুপে ১হাজার ৩৫২টি শুশুক পাওয়া গেছে। আমাদেরকে শুশুকের পরিমাণ বাড়াতে হবে। শুশুকের পরিমাণ বাড়া মানে নদীগুলো দূষণমুক্ত হচ্ছে। শুশুক হচ্ছে প্রাকৃতিক টেস্ট প্যারামিটার। শুশুক থাকা মানেই নদী পরিষ্কার আছে, মোটামুটি বসবাস উপযোগী আছে, সেটা বোঝা যায়। এমন প্রাকৃতিক টেস্ট প্যারামিটার আমরা হারিয়ে ফেলতে পারি না। নদী দূষণমুক্ত করার কাজ শুরু করেছি। প্রত্যেক ডিসিকে বলা হয়েছে, তার এলাকার অন্তত একটি নদী দূষণমুক্ত ও দখলমুক্ত করতে কী করা যায়, তার কর্মপরিকল্পনা জমা দিতে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১০

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১১

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১২

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৩

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৪

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১৫

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

১৭

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

১৮

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

১৯

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

২০
error: Content is protected !!